ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৭৫৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি  : নড়াইলে র‍্যাব'র অভিযানে ২ হাজার ২৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার দুইজন। নড়াইলের লোহাগড়া পৌরসভার লোহাগড়া বাজার এলাকা থেকে ২ হাজার ২৮০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গ্রেপ্তারকৃত দু’জন মাদক ব্যবসায়ীকে রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল লোহাগড়া বাজার সংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পাংখারচর গ্রামের শহিদুল সর্দারের ছেলে রুবেল সর্দার (৩২) ও মৃতঃ বাবুল সর্দারের ছেলে শাহীন সরদারকে (৪৫) গ্রেফতার করে। পরে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক তাদের শয়ন কক্ষের তোষকের নিচ থেকে ২ হাজার ২৮০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৮০ হাজার টাকা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার (১০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat