ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৪৫৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে এক যোগে কাজ করার আহবান জানিয়ে বলেছেন, পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।
আজ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে নেপালের ক্লাইমেট পার্লামেন্টের সদস্য প্রদীপ পাউডেল এমপি'র নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। 
শিরীন শারমিন চৌধুরী সংসদীয় মৈত্রী গ্রুপ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, রিজিওনাল ক্লাইমেট সামিটসহ বিভিন্ন বিষয়ে এক যোগে কাজ করার আহবান জানান।
'রিজিওনাল ক্লাইমেট সামিট ২০২৩' দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের আন্তরিক অংশগ্রহণ এই অঞ্চলের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উল্লেখযোগ্য অবদান রাখবে বলে উল্লেখ করে তিনি বলেন, রিজিওনাল ক্লাইমেট সামিটে বিভিন্ন দেশের ক্লাইমেট পার্লামেন্টের প্রতিনিধিদের পারস্পরিক আলোচনা দেশগুলোর জলবায়ু সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  
স্পিকার বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুত সহযোগিতা এখনও বাংলাদেশ পাচ্ছে না। পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।
তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফরের মাধ্যমে বাংলাদেশ-নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। নেপাল নবায়নযোগ্য জ্বালানি হিসেবে যে মাত্রায় জলবিদ্যুৎ উৎপাদন করছে তা প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।
নেপাল ক্লাইমেট পার্লামেন্টের সদস্য প্রদীপ পাউডেল এমপি বলেন, রিজিওনাল ক্লাইমেট সামিটে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে কার্যকর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তিনি বাংলাদেশের আতিথেয়তা এবং সামিটের সফলতার প্রশংসা করেন।
এসময় নেপালের সংসদ সদস্য মাধব সাপকোটা, ঠাকুর প্রসাদ গায়রে,  শোবিতা গৌতম এবং অবকাঠামো উন্নয়ন সংসদীয় কমিটির সচিব উদয় ভান্ডারীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat