ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৫৯২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় আজ ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন ও মিউজিয়াম স্থাপন করা হয়েছে।
এর মধ্যে তিনটি বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন ও তিনটি বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট মিউজিয়াম স্থাপন করা হয়েছে। 
আজ সোমবার দুপুরে উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন ও উত্তর চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক আয়োজনে শেখ রাসেল স্মার্ট মিউজিয়াম  উদ্বোধন করা হয়। 
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম, আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায় প্রমুখ। 
একই দিন একযোগে উপজেলার চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবংশী মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন ও শেখ রাসেল স্মার্ট মিউজিয়াম-এর পৃথক কার্যক্রম সূচনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা ও তাদের মেধা বিকাশের লক্ষ্যে উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর রাজস্ব তহবিল থেকে এসব প্রকল্পে বরাদ্দ দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat