ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৭০৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট ১০ম আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ২৪ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে। 
দেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা ও জৌলুসময় এই টুর্নামেন্টে এবারের আসরে মোট সাতটি দল অংশ নিবে। যার মধ্যে রয়েছে  সর্বশেষ টুর্নামেন্টে অংশ নেয়া ছয়টি দল। তবে ঢাকা ফ্র্যাঞ্চাবইজির মালিকানার পরিবর্তন ঘটেছে। এর নতুন মালিকানা পেয়েছে নিওটেক্স গ্রুপ। নতুন মালিকানার অধীনে পরিবর্তিত হয়েছে দলের নামও। গত আসরে ঢাকা ডমিনেটর্স নামে খেলা দলটি এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে দুরন্ত ঢাকা নামে। 
যদিও টুর্নামেন্ট শুরুর তারিখ এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জাতীয় নির্বচনের পরেই টুর্নামেন্টটি মাঠে গড়াতে পারে বলে ধারনা করা হচ্ছে। এদিকে দশম আসরের জন্য প্রত্যাশিত খেলোয়াড়দের দলভুক্তির কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি।
গত বছর ফরচুন বরিশালের হয়ে খেলা অল রাউন্ডার সাকিব আল হাসান এবছর যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। ফ্য্রাঞ্চাইজিটি ইতোমধ্যে বিদেশী কোটায় দুলভুক্ত করেছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম, শ্রীলংকার মাথিসা পাথিরানা এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংসসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে।   
খুলনা টাইগার্স ছেড়ে বরিশালে যোগ দিয়েছেন তামিম ইকবাল। তবে সিলেট স্ট্রাইকার্সেই থেকে গেছেন মাশরাফি বিন মর্তুজা। কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মতো দলগুলোও নেমে পড়েছে পছন্দের খেলোয়াড় সংগ্রহে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat