ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৮১৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা করার ক্ষেত্রে বাস্তব বিষয়গুলো বিবেচনা করে নীতিমালা এবং কর্মসূচি গ্রহণ করার তাগিদ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
আজ ঢাকায় একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস)’র উদ্যোগে  আয়োজিত ‘দক্ষিণ এশিয়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জেন্ডার ও ইন্টার সেকশনালিটি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জিয়া রহমান।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস করার জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলির প্রত্যেকটিতে বিশেষ করে মহিলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাস্তবায়ন করা হবে।
এনামুর রহমান বলেন, মানুষের লিঙ্গ, বয়স, অক্ষমতা এবং সামাজিক প্রেক্ষাপট তাদের দুর্যোগ পরিকল্পনায় যে পরিবর্তন আনে সেগুলো বিবেচনায় এনে আমরা দুর্যোগে প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করতে পারি।
তিনি বলেন, জেন্ডার রেসপনসিভ রিজিলিয়েন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি অ্যান্ড প্রাকটিস' (গ্রিপ) দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জনগণের প্রতি সরকারের প্রতিশ্রুতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আমাদের 'জেন্ডার রেসপনসিভ রিজিলিয়েন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি অ্যান্ড প্রাকটিস' র মূলমন্ত্র ধারণ করতে হবে।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানসহ দক্ষিণ আফ্রিকার গবেষকবৃন্দ, জেন্ডার রেসপনসিভ রিজিলিয়েন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি অ্যান্ড প্রাকটিস (গ্রিপ)’র প্রধান সমন্বয়ক অধ্যাপক মওরীন ফোরডহ্যাম এবং সাউথ এশিয়ার আঞ্চলিক প্রধান অধ্যাপক ড. মাহবুবা নাসরীন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat