ব্রেকিং নিউজ :
সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল বিকাল ৩টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ২৩২৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানবতার শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন দেশ ও মানবিক সংস্থাগুলোর পারস্পরিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশের ক্রিসেন্ট সোসাইটির ৭ম পার্টনারশিপ সম্মেলন ২০২৩।
রাজধানীর কাওরানবাজারে প্যানপাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে আজ  ১৭টি দেশের অংশগ্রহণে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি এবং আইএফআরসি পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট মাহা বারজাস আল বারজাস বিশেষ অতিথির বক্তৃতা দেন। 
তথ্যমন্ত্রী বলেন, দেশকে সামাজিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে চলেছে। পাশাপাশি রেড ক্রিসেন্ট আর্তের সেবায় সবসময়ই অনেক বড় ভূমিকা রেখে আসছে। 
বঙ্গবন্ধুকন্যা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, রেড ক্রিসেন্ট সেখানেও তাদের সেবার হাত প্রসারিত করেছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সর্বনিম্ন মাথাপিছু জমি, ঝড়, বন্যা, খরা, জলোচ্ছ্বাসের দেশ বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে রেড ক্রিসেন্ট আমাদের সহায়ক সাথী।
বিশেষ অতিথি আল বারজাস সম্মেলনটির সফল আয়োজনের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ টি এম আব্দুল ওয়াহহাবের সভাপতিত্বে সোসাইটির ভাইস চেয়ারম্যান মো: নূর উর রহমান, মহাসচিব কাজী শফিকুল আযম, কোষাধ্যক্ষ এম এ ছালাম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলে এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের হেড অব ডেলিগেশন এগনেস দোহার তাদের বক্তব্যে মানবতার শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার মধ্যে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat