ব্রেকিং নিউজ :
সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল বিকাল ৩টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৮১২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ২২ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মুখে উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 
উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র মো. জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ।
দীপংকর তালুকদার এমপি বলেন- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খুবই আন্তরিক বলে পার্বত্য চট্টগ্রাম প্রতিটি ক্ষেত্রেই অনেক এগিয়ে গেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
উন্নয়ন প্রকল্প গুলো হচ্ছে- ৭ কোটি টাকা ব্যয়ে উপজেলা হতে উগলছড়ি ভায়া বটতলী বাজার রোড, ৫০ লাখ টাকা ব্যায়ে বাঘাইছড়ি উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ, ২ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে মাহিল্যা বাজার শেড নির্মাণ, ৫০ লাখ টাকা ব্যায়ে মাচালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ, ১১ কোটি টাকা ব্যায়ে মারিশ্যা বাজার জিসি-দুরছড়ি বাজার রাস্তা উন্নয়ন, ৫০ লাখ টাকা ব্যায়ে পতেঙ্গাছড়া ভুপেন্দ্রলাল কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat