ব্রেকিং নিউজ :
সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল বিকাল ৩টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৫৮৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮৭৫ জনে দাঁড়িয়েছে। এসময়ে সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮৯ জনের।  মোট শনাক্ত বেড়ে হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৯৯ জন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪  ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮৯ জন আর ঢাকার বাইরের ২ হাজার ১০০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার একজন এবং ঢাকার বাইরের সাতজন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ ৭৯ হাজার ৬৯৯ জনের। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৬ হাজার ৬২২ জন আর ঢাকার বাইরের এক লাখ তিন হাজার ৭৭ জন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৮৬৪ জন। তাদের মধ্যে ঢাকার ৯১১ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৯৫৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭২ হাজার ৩৩৭ জন এবং ঢাকার বাইরের ৯৬ হাজার ২০৭ জন।
গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর (২৮১ জন) রেকর্ড হয়েছিল। চলতি বছর অনেক আগে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat