ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৫৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের পর পাওয়া  ম্যাচ সেরার পুরস্কার নিজ দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের প্রতি উৎস্বর্গ করেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। 
ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ২২ বছর বয়সী মুজিব ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। গতকাল নয় দিল্লিতে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৬৯ রানে পরাজিত করে এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছে আফগানরা। 
এর আগে রোববার সকালে ৬.৩ মাত্রার ভূমিকম্পে পশ্চিম আফগানিস্তানে দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে গত সপ্তাহে একই স্থানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে। 
মুজিব বলেন, ‘এই জয়টা দেশের মানুষের জন্য, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে এই জয় ও ম্যাচ সেরার পুরস্কার আমি তাদের উদ্দেশ্যে উৎস্বর্গ করলান। গতবারের চ্যাম্পিয়নদের পরাজিত করার আনন্দই আলাদা। এটা আমাদের পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। বোলার ও ব্যাটারদের জন্য এটা অত্যন্ত চমৎকার সময়।’ 
২০১৫ সালে বিশ্বকাপে অভিষেক হবার পর আফগানিস্তান এ পর্যন্ত ১৪টি ম্যাচে পরাজিত হয়েছে, কালকের ম্যাচসহ জিতেছে মাত্র দুটিতে। ইতোমধ্যেই এবারের আসরে বাংলাদেশের কাছে ৬ উইকেটে ও ভারতের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে আফগানিস্তান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat