ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২০
  • ৫৬৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ জেলায় আজ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়, হরিশংকরপুর জগৎ চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ, শহরের মহিলা কলেজ পাড়ায় ঝিনাইদহ মহিলা দাখিল মাদ্রাসা ও নাচনা নূরনগর দাখিল মাদ্রাসা- এ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের নির্মানকাজ বাস্তবায়ন করেছে।
আজ শুক্রবার এসব নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি।
এসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা পরিষদেও চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল, মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত হোসেন, হরিশংকরপুর জগৎ চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আবু আহাম্মেদ বিশ^াস প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রতিষ্ঠা করা হয়েছে ডিজিটাল ল্যাবসহ বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন। এ ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।
তিনি আগামী নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat