ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৪৬৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড সিনেপাড়া নিয়ে সবসময়ে কটাক্ষ, সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্য করলেও, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আদতে একজন পারিবারিক মানুষ। এবার নবরাত্রির আবহেই সুখবর দিলেন কঙ্গনা। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমনে এখন বইছে খুশির হাওয়া। খুশির খবরে কঙ্গনাকে শুভেচ্ছাও জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরিরা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার কঙ্গনা রানাউত পিসি হয়েছেন। ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। আর তাকে কোলে নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন কঙ্গনা।
২০২০ সালে কঙ্গনার ভাই অক্ষত রানাউতের বিয়ে হয় রিতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে হয় রিতুর সাধ অনুষ্ঠান। সেখান থেকেই শাড়ি-গয়নায় সেজে নিজেই সুখবর দিয়েছিলেন কঙ্গনা। যেখানে তার পাশাপাশি দেখা গিয়েছিল তার দিদি রঙ্গোলি রানাউতকেও। নেচেওছিলেন সকলে মিলে। এবার পিসি হলেন কঙ্গনা রানাউত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat