ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৬৭৮১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর  জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় জেলেদের কাছ থেকে মাছ ধরার দুটি কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।
আজ সকাল ১০টায় এসব তথ্য জানান, অভিযানে অংশগ্রহণকারী হাইমচর জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ ।
তিনি বলেন, শুক্রবার  সকাল থেকে ২৪ ঘন্টার অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেদের ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।
তিনি আরো বলেন, কারাদন্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat