ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৫৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা  জেলায় মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছেন হাইওয়ে পুলিশ। মহাসড়কে চালক হেলপারদের প্রশিক্ষণসহ সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে।
সূত্রমতে, দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বেপারোয়া গতি, পাল্লা দিয়ে যানবাহন চালানো, আইন ভেঙ্গে ইউটার্ন করা, ক্রটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন চালনা, ফুটওভার ব্রিজ ব্যবহার না করাসহ নানা অসতর্কতার কারণে সড়কে ঘটছে দুর্ঘটনা। আর এসব দুর্ঘটনা কমিয়ে আনতে নিরলস পরিশ্রম করছে কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ। চলতি বছরে কুমিল্লায় সাড়ে ৫ হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৫৩৮০টি গাড়ি আটক করে দুই কোটি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা রোধে ১৮২টি কমিউনিটি পুলিশিং টিমের মাধ্যমে কাজ করছে ২৭৩০ জন স্বেচ্ছাসেবক।
জানা যায়, দেশের অর্থনীতির প্রধান লাইফ লাইন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক। ব্যস্ততম এ মহাসড়কে প্রতিদিন প্রায় ৩৫ হাজার যানবাহন চলাচল করে। ইতিমধ্যে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের উদ্যোগে ২৮২টি ফিডার রোডের মাথায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। দুর্ঘটনা প্রবণ এলাকা গুলো চিহ্নিত করেই এসব সর্তকতামূলক সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। পরিবহন সেক্টরে চালক হেলপারদের নিয়ে ৪০টি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে ২৮৫৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম  বলেন, কঠোর আইন প্রয়োগ ছাড়াও মানবিকতা এবং আধুনিকতা দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। কুমিল্লা রিজিয়নের সকল সদস্যদেরকে মানবিক এবং পেশাদারিত্বের নির্দেশনা দিয়ে থাকি। জনসাধারণ এবং যানবাহন চালকরা সচেতন হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat