ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৬৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাপমাত্রা কমে আসার প্রেক্ষাপটে অধস্তন আদালতে শুনানির সময় আজ রোববার থেকে আইনজীবীদের নিয়মিত পোশাক কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা কার্যকর হলো।
অতিরিক্ত তাপপ্রবাহের কারণে গত ১৩ মে এ দুটি পোশাক পরিধানের ওপর বাধ্যবাধকতা তুলে নিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন।
সুপ্রিমকোর্ট প্রশাসনের নতুন করে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা এবং আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত গত ১৩ মে’র দেয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো। আজ থেকে এ বিজ্ঞপ্তি কার্যকর হয়। গত ১৩ মে তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতে শুনানির সময় আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের যে বাধ্যবাধকতা ছিল, তা তুলে দেয়া হয়েছিল। ওইদিন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তখন প্রধান বিচারপতির নেয়া ওই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে জারি করেছিল সুপ্রিমকোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত নেন।  সিদ্ধান্ত অনুসারে, ‘দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা এবং আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই। এ নির্দেশনা পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত বলবৎ থাকবে। ’ 
গত ১৮ অক্টোবর দেয়া নতুন বিজ্ঞপ্তিতে বিগত ১৩ মে’র বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলে, সে অনুযায়ী আজ দেশের অধস্তন আদালতে শুনানির সময় বিচারক ও আইনজীবীদের পরিধানে ছিল কালো কোট ও গাউন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat