ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২৪
  • ৫৬৯১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে দু'টি ট্রেনের সংঘর্ষ এবং হতাহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আজ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার তদন্ত কমিটি গঠনের বিষয়ে   জানান, এ কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স  লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সভাপতি ও ময়মনসিংহ  ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদারকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়। 
কমিটির সদস্যরা হলেন নরসিংদী উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক ও ভৈরব বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আজিজুল হক।
উল্লেখ্য, সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্ট এলাকায় আন্ত:নগর এগারসিন্দুর ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat