ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৩৪৫৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে আজ ৩০ জেলেকে আটক করা হয়েছে। 
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে এবং প্রশাসনের সহযোগিতায় অভিযানে তেঁতুলিয়া নদী থেকে ১৫ জন ও মেঘনা হতে ১৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আজ দুপুরে  জানান, সকাল থেকে জেলায় মোট ৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় চরফ্যাশনের বাবুর হাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ১৫ জন ও মেঘনা নদীর খেজুর গাছিয়া এলাকা থেকে ১৫ জেলে আটক করা হয়। এছাড়াও অনান্য উপজেলায় অভিযানে ২ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল, ৩টি নৌকা ও ৫৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
তিনি বলেন, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হবে। এছাড়া জাল পুড়িয়ে বিনষ্ট করা ও মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় জেলায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় স¤পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat