ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৪৫৬৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ফটোসাংবাদিকরা আছেন বলেই আমরা বিভিন্ন ঐতিহাসিক ছবি দেখতে পাই। ছবির মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি।
মন্ত্রী আজ শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায়  সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর সিলেট বিভাগীয় নতুন কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ 'লেন্স' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ফটো সাংবাদিকতা কতটা ঝুঁকির তা বলে বোঝানো যাবে না। ফটো সাংবাদিকদের একটি ছবি হাজার শব্দের চেয়ে শক্তিশালী। কোনো কোনো ছবি হৃদয়ে ভীষণ দাগ কাটে। কথা বলে তাদের ছবি, ফটোসাংবাদিকরা আছেন বলেই আমরা বিভিন্ন ঐতিহাসিক ছবি দেখতে পাই, ছবির মাধ্যমে ইতিহাস জানতে পারি। ছবি আমাদের পুরানো দিন ও ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। 
মন্ত্রী বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে সবার চোখ গ্রামের দিকে নিয়ে গেছেন। আমাদের দুই নেতা দেশের আপামর জনতার জন্য কাজ করেছেন। একজন হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং  অন্যজন তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার সমতুল্য কেউ নেই। তাঁর নেই কোনো অহংকার। আর এসবই ছবির মাধ্যমে তুলে ধরেন ফটোসাংবাদিকরা। 
পরিকল্পনামন্ত্রী বলেন, সিলেট আমাদের আঞ্চলিক রাজধানী। আর সিলেটের উন্নয়নে সকল সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। কোনো এলাকা বা কোনো গোষ্ঠীর সাথেশেখ হাসিনার বিভেদ নেই। প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাসী। 
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতেন ফসলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি রাগীব আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধরী নবেল প্রমুখ।
পরে অতিথিরা বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর সিলেট বিভাগীয় নতুন কমিটির অভিষেক উপলক্ষে সম্পাদিত স্মারকগ্রন্থ 'লেন্স' এর মোড়ক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat