ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৩৪৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান আজ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির আগামীকালের সমাবেশের অনুমতি তাদের আবেদন পর্যালোচনা করে দেওয়া হবে।
আওয়ামী লীগ ও বিএনপির জনসভা নিয়ে সাংবাদিকরা আজ তাকে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন।
এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই ঢাকা শহরে গণসমাবেশ করতে অনুমতি পাবে। আজ বিকেলে নগরীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হারুন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি তাদের জনসমাবেশ করার অনুমতি চেয়েছে। 
তিনি আরও বলেন, ‘আমি মনে করি তারা অনুমতি পাবে। তবে স্থান এখনও ঠিক করা হয়নি। খুব শীঘ্রই তাদের ভেন্যু সম্পর্কে জানানো হবে।’
এর আগে ডিএমপি রাজনৈতিক দলগুলোকে তাদের সমাবেশ রাস্তার পরিবর্তে উন্মুক্ত স্থানে করার আহ্বান জানায়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ: মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, কোন দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আজ (শুক্রবার) সিদ্ধান্ত নেওয়া হবে, পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। 
তিনি আরো বলেন, ঢাকা মহানগরীর প্রবেশমুখে প্রতিটি স্থানে চেক পোস্ট স্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat