ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২৮
  • ৪৫৮৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার কাছে গতকাল ১ উইকেটের হতশাজনক পরাজয়ের পর বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে পাকিস্তান। এমন অবস্থায় পাকিস্তান টিম ডিরেক্টর   মিকি আর্থার বিশ্বকাপে এই হতাশাজনক পারফরমেন্সে অদৃশ্য এক যাদুকরী প্রভাব সম্পর্কে পুরো দলকে সতর্ক করেছেন। 
প্রোটিয়াদের বিপক্ষে জয়ের মাধ্যমে ছয় ম্যাচে চতুর্থ পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে বাবর আজমের দল। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচে জিততে পারলে কিছুটা হলেও সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে। 
আর্থার বলেন, ‘এই পরাজয়ের জন্য দলের সকলকেই দায়ী করা হচ্ছে। এটাই পৃথিবীর নিয়ম। তবে সত্যিকারার্থে  বাবর (অধিনায়ক), ইনজামাম-উল-হক (প্রধান নির্বাচক), আমাদের কোচিং প্যানেল কিংবা পুরো দলীয় ব্যবস্থাপনার উপর এত বড় দায় চাপানোটা সত্যিই যুক্তিযুক্ত নয়। আমি জানি দলের সবাই অক্লান্ত পরিশ্রম করেছে, নিজেদের যথাসাধ্য চেষ্টা করেছে, কোচিং স্টাফরাও অনেক বেশী শ্রম দিয়েছে। খেলোয়াড়রা সর্বোচ্চ  পরিশ্রম করেছে। এভাবে তাদেরকে এক তরফা দায়ী করাটা ঠিক হচ্ছে না।’
গত মাসে বিশ^ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল ছিল পাকিস্তান। ভারতে বিশ^কাপ খেলতে এসে প্রথম দুই ম্যাচ জয়ের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার প্রমানও দিয়েছিল। এরপরই চির প্রতিদ্বন্দ্বি ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পর গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয় পাকিস্তান। গতকাল আগে ব্যাটিং করে সৌদ  শাকিলের ৫২ ও বাবর আজমের ৫০ রানে ভর করে পাকিস্তান ২৭০ রানের লড়াকু স্কোর গড়ে। দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে গিয়ে ২০৬ রানে ৪ উইকেট পতনে পর ২৫০ রানেই আরো চার উইকেট হারিয়ে চাপে পড়ে। টেল এন্ডার কেশব মহারাহ ও তাবরাইস শামসির দৃঢ়তায় প্রোটিয়ারা শেষ ওভারে ১১ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করেন। এর আগে শামসি ৬০ রানে নিয়েছেন ৪ উইকেট। আইডেন মার্করাম খেলেছেন ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস। 
এর আগে ম্যাচের শুরুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়ে দেয় বিশ^কাপ দল নির্বাচনে বাবর ও ইনজামামের উপর সর্বময় ক্ষমতা অর্পন করা হয়েছে। 
আর্থার স্বীকার করেছেন এবারের টুর্নামেন্টে পাকিস্তান তাদের মান অনুযায়ী খেলতে পারেনি, ‘বিশ^কাপ এমন একটি মঞ্চ যেখানে সঠিক সময়ে সেরা খেলাটা খেলতে হবে। আমাদের খেলোয়াড়দের ফর্মে ধারাবাহিকতা ছিলনা। এখানে অবশ্য বেশ কিছু কারন রয়েছে। আমরা প্রতিদিনই এসব বিষয় সমাধানে কথা বলেছি। কিন্তু মাঠে নেমে খেলোয়াড়রা নিজেদের প্রমানে মাঝে মাঝে ব্যর্থ হয়েছে। আমরা একসাথে একটি দল হিসেবে জ¦লে উঠতে পারিনি। আমরা ব্যাটিং ভাল করেছি, কিন্তু বোলিং ভাল করতে পারিনি। আমি মনে করি আমাদের ফিল্ডিংয়ের মানও সাধারন পর্যায়ের ছিল। এসব বিষয় নিয়ে ভবিষ্যতে আমাদের ভালভাবে কাজ করতে হবে। বিশ^কাপ জিততে হলে প্রতিটি বিভাগেই সমান গুরুত্ব দিতে হবে।’
গতকাল  দলীয় রান কিছুটা কম হয়েছে স্বীকার করে আর্থার বলে, ‘আমি মনে করি ৩০০ রান একটি দলের জয়ের জন্য যথেষ্ঠ। কিন্তু আমাদের বোলাররা সবকিছু দিয়ে চেষ্টা করেছে এবং তারা সফলও হয়েছে। কালকের পরাজয়ের পর ড্রেসিং রুম ও খেলোয়াড়দের মধ্যে হতাশার মাত্রাটা ছিল একটু বেশী। আমি মনে করি কাল আমাদের জয়টা প্রাপ্য ছিল।’
গত সোমবার আফগানিস্তানের বিপক্ষে যা দেখাতে পারেনি সেই লড়াকু মনোভাব কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান প্রমান করেছে  বিশ্বাস  আর্থারের।  তিনি বলেন, ‘আজকে পুরো দলের মধ্যে আবহটা একেবারেই ভিন্ন ছিল।  আফগানিস্তানের বিপক্ষে আমরা সব বিভাগেই  আমাদের খেলার মান ছিল  একেবারইে  গড়পড়তা
আজ আমরা ব্যাটিংয়ে মোটামুটি করেছি কিন্তু বোলিং ছিল দুর্দান্ত। শেষ পর্যন্ত লড়াকু মানসিকতা ধরে রাখার জন্য খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat