ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২৮
  • ৩৪৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান হল দখল করে নেওয়া নিউইয়র্কের ইহুদীদের একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ভেঙ্গে দিয়ে শুক্রবার বিপূল সংখ্যককে ইহুদীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও বিক্ষোভকারিরা একথা জানায়।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, কমপক্ষে ২শ’ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ৩শ’ জনেরও গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে বিক্ষোভকারিরা। খবর এএফপি’র।
ঘটনাস্থল থেকে তোলা ছবিগুলোতে সাদা রঙের ছাপার হরফে ‘নট ইন আওয়ার নেইম’ এবং ‘চেজ ফায়ার নাও’ লেখা কালো সোয়েটশার্ট পরিহিত যুবকদের লম্বা লাইন দেখা গেছে।
জিউস ভয়েস ফর পিস-নিউইয়র্ক সিটি নামক সংগঠনটির আহ্বানে ঐ বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনটি জানায়, তাদের হাজার হাজার সদস্য নগরীর কেন্দ্রীয় রেল স্টেশনের প্রধান সমাগমস্থল অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়।
ছবিতে টার্মিনালটি বিক্ষোভকারীদের দ্বারা পরিপূর্ণ দেখা গেছে। বিক্ষোভকারিরা ‘প্যালেস্টাইনস শুড বি ফ্রি’ এবং ‘মর্ন দ্য ডেড, ফাইট লাইক হেল ফর দ্য লিভিং’লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করে।
আয়োজকরা শান্তিপূর্ণ বিক্ষোভকে ২০ বছরের মধ্যে নিউইয়র্ক নগরীর সবচেয়ে বড় আয়োজন হিসেবে অভিহিত করেন।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর ফিলিস্তিন যোদ্ধারা সীমান্ত পেরিয়ে হামলা চালালে এতে ১,৫০০ নিহত ও ২২০ জনেরও বেশি অপহৃত হয়। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। পরে ইসরায়েল প্রতিশোধমূলকভাবে গাজায় অবিরাম বোমাবর্ষণ শুরু করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার বলেছে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭,৩২৬ লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat