ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৩৫৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা মানুষ ও গাড়ি পোড়ায় রাঙ্গুনিয়ার বুকে তাদের জায়গা হবে না
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়। তারা ১৩, ১৪ এবং ১৫ সালে যা করেছে, এখন তা আবার নতুন করে শুরু করেছে। আজ একটা বাস পুড়ানোর সময় ভেতরে থাকা বাসের হেল্পারকেও পুড়িয়ে মারা হয়েছে। এসব করে তারা আবার দেশ চালাতে চায়। এভাবে যারা মানুষ ও গাড়ি পোড়ায় রাঙ্গুনিয়ার বুকে তাদের জায়গা হবে না।’ 
হাছান মাহমুদ আজ বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে রাঙ্গুনিয়া ক্লাব মাঠে উপকারভোগী সমাবেশ ও উন্নয়ন জনসভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
ড. হাছান বলেন, ‘যেভাবে তারা পুলিশের সাথে সংঘর্ষ করেছে, গাড়ি পুড়িয়েছে, তা সবাই দেখেছে। একজন পুলিশ সদস্যকে কুপিয়ে মেরে ফেলেছে, তার আট বছরের শিশুকন্যার বিলাপ যারা দেখেছেন, তারা চোখের পানি ধরে রাখতে পারবে না। মানুষের গাড়ি কি দোষ করেছে, একটা গাড়ি পুড়িয়ে দেওয়া মানে একটা পরিবারকে পুড়িয়ে দেয়ার সামিল।’
পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদারের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য খালেদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, পৌর কাউন্সিলর জালাল উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু। 
ত্রিশ বছরের বঞ্চিত রাঙ্গুনিয়া সমৃদ্ধি অর্জন করেছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সারাদিন লেগে যেতো। এখন দেড় ঘন্টায় পুরো রাঙ্গুনিয়া ঘুরা যায়। উন্নয়নে পুরো এলাকা বদলে গেছে। আগে যেসব বরাদ্দ হতো, তা রাউজান, ফটিকছড়ি কিংবা হাটহাজারি নিয়ে যাওয়া হতো। এখন অন্যান্য উপজেলার চেয়ে বেশি বরাদ্দ রাঙ্গুনিয়ায় আনা হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে ইসরায়েলিরা ফিলিস্তিনি মুসলমানের উপর বোমা মারছে, মানুষ মারছে, শিশু মারছে। এসবের প্রতিবাদ একমাত্র শেখ হাসিনা করেছেন। বিএনপি এবং জামায়াত একটি শব্দও বলেনি। আমাদের নেত্রী, আমি এবং আমাদের দলের নেতারা এ ব্যাপারে সরব। ’
জনসভায় উপস্থিত ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. আসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উত্তরজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সামশুদ্দোহা সিকদার আরজুসহ পৌরসভার কাউন্সিলর, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat