ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৬৭৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজা উপত্যকা এখন হাজার হাজার শিশুর কবরস্থানে পরিণত হয়েছে।জাতিসংঘ মঙ্গলবার এ কথা বলেছে। একইসঙ্গে সংস্থাটি আশংকা করছে গাজার আরো অনেক শিশু পানিশূন্যতায় মারা যাবে।
এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের অব্যাহত হামলায় সাড়ে আট হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার এক বিবৃতিতে বলেছেন, আমাদের ভয়ানক ভয় যে কথিত সংখ্যায় শিশু নিহত হয়েছে তা কয়েক ডজন, তারপর শত শত এবং শেষ পর্যন্ত হাজার হাজারে পরিণত হয়েছে মাত্র এক পক্ষকালের মধ্যেই।  
তিনি আরো বলেন, এ সংখ্যা আতঙ্কজনক। বোমা  হামলায় ৩,৪৫০ এরও বেশি শিশু প্রাণ হারিয়েছে। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে।
মুখপাত্র বলেন, গাজা হাজারো শিশুর কবরস্থানে পরিণত হয়েছে। এটি অন্য সবার জন্যে জীবন্ত নরক।
তিনি আরো বলেন, এছাড়া ১০ লাখেরও বেশি শিশু বিশুদ্ধ পানির অভাবে ভুগছে।
ইউনিসেফ অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এছাড়া গাজায় প্রবেশের সকল পথ খুলে দেয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এলডার বলেন, যদি যুদ্ধবিরতি না হয়, পানি দেয়া না হয়, ঔষধ এবং অপহৃত শিশুদের মুক্তি দেয়া না হয়? তাহলে আমরা নিষ্পাপ শিশুদের আরো ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেবো।
তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলেছেন, গাজায় হামলা শুরুর পর ৯৪০ শিশু নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনী গ্রুপ হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েল গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat