ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৫৬৯৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী  ৪ নভেম্বর ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে  জয়পুরহাট জেলা সমবায় বিভাগ।
৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে  ”সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”। শনিবার সকালে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হবে। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে  শেষ হবে এবং এখানেই সমবায়ীদের সমাবেশ ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হবে।
জেলা সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজী আলোচনা সভায় সভাপতিত্ব  করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন , জেলা মৎস্যজীবী  সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন, জেলা কেন্দ্রীয় আখচািষ সমবায় সমিতির সভাপতি সুমন মিয়াসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ সমবায়ীদের জন্য সরকারের  উন্নয়ন কর্মসচিূ  তুলে ধরে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে বলে জানান, জেলা সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজী  ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat