ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৫৬৪৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণমানুষের কল্যাণই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শন। বঙ্গবন্ধু ছিলেন মাটি ও মানুষের নেতা।
এই বাংলার জল, কাদা ও মাটি মেখে বঙ্গবন্ধু বেড়ে উঠেছেন উল্লেখ করে তিনি বলেন, নিপীড়িত ও বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে বঙ্গবন্ধু আজন্ম কাজ করে গেছেন।
স্পিকার আজ বুধবার জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের এল.ডি হল মিলনায়তনে  বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’র (বিএসসিএল) উদ্যোগে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের বাণী’ শীর্ষক বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি এসময় এ  গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের বাণী’ সংকলনটি আকারে ছোট হলেও এর বিষয়বস্তু অনেক গভীর ও তাৎপর্যপূর্ণ। সূচিপত্রের ১৭টি বিষয়ভিত্তিক বিভাজন ও বইয়ের প্রতিটি পৃষ্ঠায় জলছাপের মাধ্যমে বিরল মুহূর্ত ও ঐতিহাসিক ঘটনা নতুন প্রজন্মের মানসপটে ভেসে উঠবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনের স্বাধীনতা পূর্ববতী পঞ্চাশ বছরের মধ্যে তেইশ বছর কেটেছে আন্দোলন সংগ্রামে। স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের মাধ্যমে বিশ্বের বুকে তুলে ধরতে বঙ্গবন্ধু আত্মনিয়োগ করেছিলেন। বঙ্গবন্ধু তাঁর আজন্ম লালিত ‘সোনার বাংলা’ গঠনের জন্য এদেশের মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম দরদ দেখিয়েছেন।
স্পিকার বলেন, বঙ্গবন্ধুর দর্শন আর বাণীগুলো ওতপ্রোতভাবে জড়িত। নিজস্বতা ও স্বকীয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি তাঁর বাণী প্রদান করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আরাধ্য স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন।
স্পিকার বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিসিএস একাডেমিতে এসব বাণী ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর বাণী প্রান্তিক ও সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য এই উদ্যোগ নি:সন্দেহে অনন্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতে লেখা মুখবন্ধ এই গ্রন্থটিকে আরও ব্যতিক্রমী করে তুলেছে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’র চেয়ারম্যান ও সিইও ড. শাহ্জাহান মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম.এ. মান্নান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. শাহজাহান মাহমুদ। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা, বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোঃ সাজ্জাদ হোসেন, সাবেক মুখ্য সচিব ড. কামাল নাসের চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat