ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৬৯৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির নব নির্বাচিত সদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
উপ-কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং সদস্য সচিব আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি-র নেতৃত্বে কমিটি আজ রাজধানীর ধানমন্ডি ৩২-এ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কমিটির চেয়ারম্যান ড. মসিউর রহমান বলেন, বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড বাংলাদেশের সকল নাগরিকের কাছে তুলে ধরতে হবে। বর্তমানে সারাবিশ্বে চরম অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখে অর্থনীতির চাকা সচল রেখেছি। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
সভায় কমিটির নব-নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে কাজ করতে হবে। কোন অপশক্তির কাছে মাথা নত করা চলবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে সকলের মাঝে তাঁর উন্নয়ন মহাযজ্ঞ প্রচার করতে হবে। এর মাধ্যমেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
সভায় কমিটির সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat