ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৬৮০৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। জিহাদি হামলায় নিহতদের  এক দাফন অনুষ্ঠান থেকে ফেরার সময় তাদের গাড়ি এই বিস্ফোরণের শিকার হয়। বুধবার সরকারপন্থী মিলিশিয়া ও স্থানীয় বাসিন্দারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মিলিশিয়া ও বাসিন্দারা জানান, সোমবার রাতে ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশের (আইএসডব্লিউএপি) সাথে সম্পৃক্ত জঙ্গিরা ইয়োবে রাজ্যের একটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ১৭ জনকে হত্যা করে। জিহাদিদের গবাদি পশু দিতে অস্বীকার করায় তারা গ্রামবাসীদের ওপর এ হামলা চালায়।
সংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রামবাসী এবং পার্শ্ববর্তী এলাকার লোকজনের অংশগ্রহণে ইয়োবে রাজ্যের গিদাম জেলার কায়ায়ায় নিহতদের দাফন অনুষ্ঠিত হয়।
এ দাফন অনুষ্ঠানে অংশগ্রহণের পর পার্শ্ববর্তী কারাবিরি দগ্রামের ২২ জন মোটর চালিত একটি যানে বাড়ি ফেরার সময় তারা জিহাদিদের পেতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়।
সেনাবাহিনীকে সহযোগিতা করা জিহাদি বিরোধী মিলিশিয়ার সদস্য গ্রেমাহ বুকার বলেন, ‘এ বিস্ফোরণে ২০ জন নিহত এবং দুইজন মারাত্মকভাবে আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat