ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৪৫৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তারেক চৌধুরী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন ছাত্রলীগের নেতা-কর্মী।
এলাকাবাসী ও পুলিশ জানায় বুধবার রাত আনুমান ১১ টার দিকে নোয়াগাঁও এলাকায় প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-১১-২৬৭০ মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা ছয়জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে পাঠালে গাড়ি চালনায় থাকা ছাত্রলীগ নেতা তারেক চৌধুরীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু বিশ্বাস জানান- আহত পাঁচজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহতরা হলেন, সাকিল আহমদ, সাজু মিয়া, মো. জাহিদ, শান্ত এবং আলমগীর। তারা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat