ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৬৭৬৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮- এ ডিজিটাল বাংলাদেশের ভিশন ঘোষণা করেছিলেন বলেই  ই-কমার্স সেক্টর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। ই-কমার্স তরুণ প্রজন্মের নিকট নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। 
আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে  ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত  'ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইসিএমএ) ২০২৩' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। 
ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি , ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  এবং ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক  বক্তৃতা করেন। 
 শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, তথ্য প্রযুক্তি দেশের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন সেবা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করেছে। তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে সরকার দেশের ১ কোটি শিক্ষার্থীর নিকট শিক্ষা ভাতা পৌঁছে দিচ্ছে। 
স্পিকার বলেন, ই-কমার্স কোন বাউন্ডারির ভেতরে সীমাবদ্ধ নয়। তাই এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যকে দেশের বাইরে ছড়িয়ে দিতে হবে।  
তনি বলেন, দেশের প্রত্যন্ত এলাকার নারী উদ্যোক্তারা সহজেই যাতে ই-কমার্স প্যøাটফর্মের সুবিধা গ্রহণ করতে পারে, সেজন্য সহায়ক নীতিমালা গ্রহণ করতে হবে।  ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস তরুণ উদ্যোক্তাদের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি করতে সক্ষম হবে। 
ই-ক্যাবের গত নয় বছরের সফল পথচলার কথা উল্লেখ করে স্পিকার তাদের এধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এসময় স্পিকার ই-কমার্সের বিভিন্ন প্লাটফর্মে বিজয়ী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, বিদেশী অতিথিবৃন্দ, ই-ক্যাবের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত উদ্যোক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat