ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৬৭৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
আজ শুক্রবার সকাল ৯ টাকা থেকে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবন এবং রুস্তুমপুর ইউনিয়নের গোরাগাম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন মন্ত্রী। 
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও যোগ্য নেতৃত্বে দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে তিনি সকলের প্রতি আহবান জানান। 
সিলেট জেলা পরিষদ সদস্য ও হাকুর বাজার উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুবাস দাসের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমদের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান,  গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat