ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ২৩৪৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার লিগে সরাসরি ফিরে আসার পথে বড় ধাক্কা খেয়েছে লিস্টার সিটি। গতকাল তারা প্লাইমাউথের কাছে ১-০ গোলে হেরে গেছে লিস্টার। 
সিয়েরা লিওনের এ্যাটাকার মুস্তফা বুন্ডোর দারুন ফিনিশিংয়ে জানুয়ারির পর প্রথমবারের মত প্লাউমাইথের ঘরের মাঠে জয় নিশ্চিত হয়। এই জয়ে রেলিগেশন জোন থেকে পাঁচ পয়েন্ট উপরে উঠে এসেছে টেবিলের ১৬তম স্থানে থাকা দলটি। 
গত মৌসুমে বিস্ময়করভাবে রেলিগেটেড হয়ে যাওয়া লিস্টার এবারের চ্যাম্পিয়নশীপ মৌসুমে প্রথম ১৪ ম্যাচে ১৩টিতেই জয়ী হয়ে আবারো প্রিমিয়ার লিগে ফিরে আসার দৌড়ে নিজেদের এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই ধারা মৌসুমের শেষ ভাগে এসে আর ধরে রাখতে পারেনি ফক্সেসরা। এনজো মারেসার দল সপ্তাহের মাঝামাঝিতে রেলিগেশনে ঝুঁকিতে থাকা মিলওয়ালের কাছে ১-০ গোলে হেরে হতাশ করেছে। শেষ ছয় ম্যাচে মাত্র একটিতে তারা জয়ী হয়েছে।
মারেসা বলেন, ‘এটা একটি কঠিন সপ্তাহ ছিল। পরপর দুই ম্যাচে পরাজয় আমরা কোনভাবেই প্রত্যাশা করিনি। আমরা সত্যিই হতাশ। সৌভাগ্যবশত: এখনো আমরা লিগ টেবিলের শীর্ষে রয়েছি। এখনো সবকিছু আমাদের আয়ত্বের মধ্যে রয়েছে।’
লিগ টেবিলের শীর্ষে থাকলেও লিস্টার গোল ব্যবধানে ইপসউইচের থেকে এগিয়ে রয়েছে। তৃতীয় স্থানে থাকা লিডস এই দুই দলের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে।
২০১৬ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিস্টারের সামনে এখনো সুযোগ আছে চ্যাম্পিয়নশীপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে উন্নীত হবার। 
এদিকে অন্তর্বর্তীকালীন  কোচ নিল ডিউ¯িœপের অধীনে টানা তিন ম্যাচে অপরাজিত প্লাইমাউথ ইতোমধ্যেই তলানির তিন অবস্থান থেকে নিজেদের রক্ষা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat