ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৩
  • ৪৩৪৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সফরকারী  জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 
এ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে বাংলাদেশ  ওপেনার তানজিদ হাসানের। বাংলাদেশের হয়ে ইতোমধ্যে ১৫টি ওয়ানডে খেলেছেন তিনি। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি আসর মিলিয়ে ক্যারিয়ারে ৩৩টি টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৮২১ রান করেছেন তানজিদ।
এ ছাড়া এ ম্যাচ দিয়ে ১৮ মাস পর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলতে নামছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে দেশের টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২০টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে বাংলাদেশের জয় ১৩টিতে এবং জিম্বাবুয়ের জয় ৭ ম্যাচে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, সিন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে (উইকেটরক্ষক), লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat