ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৭
  • ৪৫৪৪৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিম্বাবুে য়র বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করবে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করে যথাক্রমে  ৮ ও ৬ উইকেটে ম্যাচ জিতেছিলো টাইগাররা।
তৃতীয় ম্যাচের একাদশে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও মাহেদি হাসানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম হাসান ও তানভীর ইসলাম।
বাংলাদেশের মত একাদশে দু’টি পরিবর্তন এনেছে জিম্বাবুয়েও। রিচার্ড এনগারাভা ও এন্সলি এনদলোভুর জায়গায় নেওয়া হয়েছেওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিমকে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২২টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে বাংলাদেশের জয় ১৫টিতে এবং জিম্বাবুয়ের জয় ৭ ম্যাচে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেট, ক্লাইভ মানদ ান্দে (উইকেটরক্ষক), লুক জঙ্গি, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat