ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন সিরাজগঞ্জে বহুবছর পরে ভোট দিয়ে খুশি জনগণ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ২৩৪৩৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে একটি গাড়ি হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
সেনাবাহিনী এর আগে বুধবার নাবলুসের বাইরে একটি ইসরায়েলি বসতির কাছে একটি গাড়ি হামলার কথা জানিয়েছিল। 
পরে জানানো হয়,হামলায় সৈনিক এলিয়া হিলেল এবং ডিয়েগো শভিশা হারসাজ নিহত হয়েছে, উভয়ের বয়স ২০ বছর এবং তাদের কেফির ব্রিগেডের সদস্য হিসাবে শনাক্ত করা হয়। তাদের গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। 
ইসরায়েলি মিডিয়া জানায়, সেনাবাহিনী হামলার জন্য দায়ী অপরাধীদের জন্য অভিযান শুরু করেছে। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের পটভূমিতে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে ৩৬,১৭১ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনা বা ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরে অন্তত ৫১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলের সরকারী পরিসংখ্যানের এএফপির সমীক্ষা অনুসারে বুধবারের গাড়ি হামলায় ২ জনসহ এ সময়ে পশ্চিম তীরে কমপক্ষে ১২ জন ইসরায়েলি নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat