ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩১
  • ৪৩৬৫৫৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলায় আজ ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত কর ‘ শীর্ষক  প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালি  শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সালমা সিদ্দিকা মাহতাব।
লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat