ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন সিরাজগঞ্জে বহুবছর পরে ভোট দিয়ে খুশি জনগণ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ২৩৪৩৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালদ্বীপের প্রেসিডেন্ট রোববার বলেছেন, তারা ভারত মহাসাগরীয় অঞ্চলের এ দেশে ইসরায়েলি নাগরিকদের নিষিদ্ধ করতে যাচ্ছে। দেশটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এদিকে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে জাতীয় সমাবেশেরও ঘোষণা দিয়েছে।
মালদ্বীপ নির্জন বালুকাময় সাদা সমুদ্র সৈকতের জন্য পরিচিত এবং তা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
নতুন এ নিষেধাজ্ঞা কবে নাগাদ কার্যকর করা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে এক বিবৃতিতে প্রেসিডেন্টের দপ্তরের এক মুখপাত্র বলেন, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ইসরায়েলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।
মুইজ্জু ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে একটি জাতীয় তহবিল সংগ্রহে প্রচারণা চালানোরও ঘোষণা দিয়েছেন যার নাম ‘মালদ্বীপিয়ানস ইন সলিডারিটি উইথ প্যালেস্টাইন।’য়েলি পর্যটকদের উপর আরোপ করা আগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং ২০১০ সালে দেশটির সাথে ফের সম্পর্ক স্থাপনের পদক্ষেপ গ্রহণ করেছিল।
২০১২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের পতনের পর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।
মালদ্বীপের বিরোধী দল ও সরকারি মিত্ররা গাজার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুইজ্জুকে চাপ দিয়ে আসছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে মালদ্বীপে যাওয়া ইসরাইলিদের সংখ্যা কমে ৫২৮ জনে দাঁড়িয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৮৮ শতাংশ কম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat