ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ৬৭৬৭৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন বেলারশে দু’দিনের সফরে যাচ্ছেন। তিনি সেখানে ইউরেশীয় আন্ত:সরকার কাউন্সিলের একটি বৈঠকে অংশ নেবেন। খবর তাস’র।
রাশিয়ার সরকারি প্রেস সার্ভিস জানিয়েছে, ‘৩ ও ৪ জুন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন বেলারুশে কার্যনির্বাহী সফর করবেন এবং তিনি ইউরেশীয় আন্ত:সরকার কাউন্সিলের একটি বৈঠকে অংশ নেবেন।’
প্রেস সার্ভিস জানায়, এই বৈঠকে সরকার প্রধানরা ইউরেশীয় অর্থনৈতিক একীকরণকে আরো জোরদার করার বিষয় জোরালোভাবে বিবেচনা করবেন। বৈঠকে ‘পরিবহন অবকাঠামো, শুল্ক ও কর আইন এবং জলবায়ু কর্মসূচির ব্যাপারে বিশেষ মনোযোগ দেওয়া হবে।’
মিনস্কে মিশুস্টিন বেলাগ্রো-২০২৪ আন্তর্জাতিক বিশেষ প্রদর্শনীও পরিদর্শন করবেন এবং ‘ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের খাদ্য নিরাপত্তার (ইএইইউ)’ পূর্ণ অধিবেশনে বক্তব্য দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat