ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন সিরাজগঞ্জে বহুবছর পরে ভোট দিয়ে খুশি জনগণ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ২৩৪৩২৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে সরকার তাদের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ গ্রহন করছে।
আজ সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামুলক কর্মশালায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। 
মাহবুব উল ্অলম বলেন, বেনজির আহমেদের দেশ ত্যাগের বিষয়ে ঢালাও ভাবে সরকারের বিরুদ্ধে অভিযোগ করার কোন সুযোগ নেই। কেননা ইতোমধ্যে আমাদের সরকার প্রধান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এতে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে সরকার তাদের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ গ্রহন করছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে হাওয়া ভবন করে দেশে লুটপাট করেছিল,সেটাকে ঢাকার জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে নানান রকম গুজব ছড়াচ্ছেন তারা।দেশের মানুষ জানে বিএনপির আমলে আজিজ মার্কা নির্বাচন কমিশনের কথা। কোন লজ্জায় বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কথা বলে তারা।
সরকারের উচ্চ পর্যায়ে সকলেই লুটের সাথে জড়িয়ে পড়েছেন বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে হানিফ বলেন, হাওয়া ভবন বানিয়ে  বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশব্যাপী যে লুটপাট চালিয়েছিল, তা ঢাকতেই এসব মিথ্যাচার করছে। 
তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দন্ডিত এবং তারেক রহমান দুর্নীতির দায়ে দন্ডিত হয়ে পলাতক রয়েছেন। যে দলের শীর্ষ পর্যায়ের দুই নেতা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে দন্ডপ্রাপ্ত সেই দলের নেতাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানায় না। 
এ সময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কামারুল আরেফিন, রেজাউল হক চৌধুরী এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকারিয়া ও কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat