ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ৪৩৪৫৩৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার লেবানন ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকির বিষয়ে সতর্ক করে সীমানা রেখা বরাবর বৈরিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, হামাসের সাথে গত আট মাস ধরে চলা যুদ্ধের পর উত্তর সীমান্ত এলাকা পরিদর্শন করে বুধবার ইসরায়েল সীমান্তে তীব্র অভিযানের জন্য প্রস্তুত থাকার ব্যাপারে সতর্ক করেন। খবর এএফপি’র।
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালালে সাম্প্রতিক ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে তীব্র অভিযানের জন্য দৈনিক কামানের গোলাগুলির বিনিময় জোরদার হয়েছে। উভয় গ্রুপই পরস্পরের মিত্রদের দ্বারা সমর্থিত।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমা রেখার কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, ‘ব্লুলাইন জুড়ে গোলাগুলির বিনিময় অব্যাহত থাকায়, মহাসচিব পক্ষগুলোকে জরুরিভাবে তা বন্ধ করার জন্য তার পুনরায় আহ্বান করেছেন।’ তিনি আরো বলেন, গুলি বিনিময় এই অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি ও একটি বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত ঘটাতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat