ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ২৩৪৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ফেসবুকে ঈদের দিনে ছবি দিয়েছি, সেটাও নিউজ। জন্মদিনের ছবি প্রকাশ করেছি, সেটাও নিউজ...প্রতিটা সংবাদের মাঝে আমার ওজন কমানোর গল্প। আমি কিন্তু বাংলাদেশের একটি পত্রিকা বা চ্যানেলের সঙ্গেও কথা বলি না, আপনারা আপনাদের প্রয়োজনে নিউজ বানিয়েছেন। 
ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন; চ্যানেলের প্রয়োজন, পত্রিকার প্রয়োজন। অভিনেতার প্রয়োজন নয়।’- সম্প্রতি ঢাকা ফ্যাশন শো’তে হাজির হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী রুনা খান।’
সংবাদ মাধ্যমঅনুযায়ী শুক্রবার (৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে রুনা বলেন, ‘গত এক বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই যেখান থেকে আমাকে প্রতি মাসে ফোন করা হয়নি। তারা ফোন দিয়েই বলেছে, ‘আপু আপনার সঙ্গে কথা বলতেই চাই।’ 
আমি যখনই জানতে চেয়েছি কি বিষয়ে, তারা বলেছেন এমনি। কিংবা লাইফস্টাইল, ওজন কমানো সম্পর্কে। আমি এসব বিষয়ে কথা বলতে চাইনি। আমি চাই আমাকে নিয়ে আলোচনা হোক কাজের জন্য। ছবি প্রকাশ কিংবা ওজন কমানোর জন্য নয়।’
অভিনেত্রী বলেন, ‘আমি ২০০৫ সালে অভিনয় শুরু করেছি। বর্তমানে মেহজাবীন, তাসনিয়া ফারিণ আমার পরের প্রজন্মের অভিনেত্রীর সঙ্গে কাজ করছি। তবুও যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যাই, তাদের আলোচনার বিষয় কাজ থাকে না।
আমার ফটোশুট, লাইফস্টাইল, ওজন কমানো এসব নিয়েই থাকে। দেখা যায়, আমার ওজন কমানোর একটা নিউজ থেকে ১ হাজার নিউজ হয়েছে।’

টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি। 

এছাড়া গহীন ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছিটকিনি ছবিতে কাজের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন রুনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat