ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ৪৩৪৫৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার ৭ উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে ৩০ হাজার নারিকেলের চারা বিতরণ করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা জন প্রতি ৫ টি করে স্থানীয় উন্নত জাতের এসব চারা পাচ্ছেন। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
কৃষি অফিস জানায়, জেলায় মোট নারিকেল চারা বিতরণের মধ্যে  সদর উপজেলায় পাচ্ছে এক হাজার কৃষক, দৌলতখানে ৯০০ কৃষক, বোরহান উদ্দিন ও লালমোহনের ৯০০ করে ১৮০০, তজুমদ্দিনে ৬০০,  চরফ্যাশনে ১২০০ এবং মনপুরায় ৫০০ কৃষক নারিকেলের চারা পাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় এসব নারিকেল চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির  জানান, স্থানীয় উন্নত জাতের এক বছর বয়সের এসব নারিকেলের চারায় আগামী তিন বছর পর থেকে ফলন অসা শুরু করবে। ফলন শুরু হলে প্রায় ৩০ বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যাবে। এতে করে আমাদের প্রান্তিক, ক্ষুদ্র কৃষকরা লাভবান হবেন।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর  বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের বিভিন্ন উপজেলায় এসব নারিকেলের চারা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ চলছে।  ফলে এ অঞ্চলে নারিকেল উৎপাদন বৃদ্ধি পাবার পাশাপাশি এ খাত আরো সমৃদ্ধ হবে। চলতি মাসের মধ্যেই সকল নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat