ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৪৩৪৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ১৩টি উপজেলার ১০৪টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় ৩ লাখ ১০ হাজার ৫১২টি পরিবার এই তালিকায় ভুক্ত রয়েছে। 
বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে খুশি জেলার সব উপজেলার নি¤œ আয়ের জনসাধারণ। 
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, আজ রোববার সকাল থেকে জেলা শহরসহ ১৩টি উপজেলায় একযোগে টিসিবির পণ্য তেল ডাল ও চাল বাজার মূল্য চেয়ে কম দামে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রম পবিত্র ঈদুল আযহার আগের দিন পর্যন্ত চলমান থাকবে।
দিনাজপুর টিসিবি দপ্তরে দায়িত্ব নিয়োজিত সহকারি পরিচালক মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম সুবিধার্থে জেলায় ১৩০ জন ডিলার নিয়োজিত করা হয়েছে। 
টিসিবির সূত্রটি জানায়, জেলার হাকিমপুর উপজেলার হিলি সরকারি কলেজ মাঠে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আজ রোববার বিকেলে উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক একাডেমি শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat