ব্রেকিং নিউজ :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০১-০৯
  • ২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ নিলো সিলেট সিক্সার্স
স্পোর্ট ডেস্ক:-ব্যাটসম্যানদের পর বোলারদের দুর্দান্ত নৈপূণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের সপ্তম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ নিলো সিলেট সিক্সার্স। আজ দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৫ রানে হারিয়েছে সিলেট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা ভালো না হয়নি সিলেটের। ২ দশমিক ৪ ওভারে ৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে সিলেট। তবে চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক ওয়ার্নার-আফিফ হোসেনের ব্যাটিং নৈপুন্যে ঘুড়ে দাঁড়ায় সিলেট। সেই সাথে বড় সংগ্রহের ভিত পায় তারা। শুরুতে ব্যাট হাতে নেমে ২টি চার ও ১টি ছক্কায় ৪৭ বলে ৫৯ রান করেন ওয়ার্নার। ৫টি চার ও ৩টি ছক্কায় ২৮ বলে ৪৫ রান করেন আফিফ। দু’জন আউট হলেও ৩২ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলে সিলেটকে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ এনে দেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। নিজের ৩২ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা মারেন তিনি। চিটাগং ভাইকিংসের পেসার রবি ফ্রাইলিংক ২৬ রানে ৩ উইকেট নেন। জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৬ রানে ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদকে হারায় চিটাগং ভাইকিংস। তাসকিন আহমেদের শিকার হওয়ার আগে ৬ রান করেন শেহজাদ। এরপর দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট ও মোহাম্মদ আশরাফুল দলের সংগ্রহ বাড়াতে থাকন। দু’জনের ব্যাটিং নৈপূণ্যে অর্ধশতকের কোটা পেরিয়ে যায় চিটাগং। জুটিতে ৫৭ রানের মাথায় রান আউট হয়ে থামেন ডেলপোর্ট। ২২ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৮ রান করেন তিনি। ধীরলয়ে শুরু করে বেশি দূর যেতে পারেননি আশরাফুলও। ৩টি বাউন্ডারিতে ২৩ বলে ২২ রান করেন অ্যাশ। শেহজাদকে শিকার করার পর আশরাফুলকেও বিদায় দেন সিলেটের পেসার তাসকিন আহমেদ। ৬৯ রানের মধ্যে ডেলপোর্ট ও আশরাফুল ফিরে যাবার পর দলের দায়িত্ব বর্তায় মিডল-অর্ডার ব্যাটসম্যানদের উপর। কিন্তু এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন। মুশি ৫ ও মোসাদ্দেক ৭ রান করে ফিরেন। এতে ৯৪ রানে পঞ্চম উইকেট হারায় চিটাগং। তাই শেষ ৭ ওভারে জয়ের জন্য চিটাগং-এর প্রয়োজন পড়ে ৭৫ রান। জয়ের সমীকরনটা ১৪ বলে ৩৮ রানে নামিয়ে নিয়ে আসেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ফ্রাইলিংক। তবে ১৮তম ওভারে শেষ দুই বলে চিটাগং ইনিংসে জোড়া আঘাত হানেন সিলেটের সফল বোলার তাসকিন। এতে চাপে পড়ে যায় চিটাগং। তারপরও শেষদিকে হাল ছাড়েননি ফ্রাইলিংক। ব্যাট হাতে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করে চিটাগং’এর হার এড়াতে পারেননি ফ্রাইলিংক। দলকে ৭ উইকেটে ১৬৩ রানে নিয়ে যান তিনি। ফলে ৫ রানে ম্যাচ হারে চিটাগং। ১টি চার ও ৪টি ছক্কায় ২৪ বলে অপরাজিত ৪৪ রান করেন ফ্রাইলিংক। সিলেটের তাসকিন ২৮ রানে ৪ উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর : সিলেট সিক্সোর্স : ১৬৮/৫, ২০ ওভার (ওয়ার্নার ৫৯, পুরান ৫২*, ফ্রাইলিংক ৩/২৬)। চিটাগং ভাইকিংস : ১৬৩/৭, ২০ ওভার (ফ্রাইলিংক ৪৪*, ডেলপোর্ট ৩৮, তাসকিন ৪/২৮)। ফল : সিলেট সিক্সার্স ৫ রানে জয়ী। ম্যাচ সেরা : নিকোলাস পুরান(সিলেট সিক্সার্স)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat