ব্রেকিং নিউজ :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০১-২০
  • ২৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স,আগামি পাঁচ বছরে বিপ্লব ঘটিয়ে এর পরিবর্তন আনা হবে : ভূমি মন্ত্রী
নিউজ ডেস্ক:–ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ করা হবে। ভূমি অফিসগুলোর নিয়ন্ত্রণ আমরা নিয়েছি। মন্ত্রণালয়ে সরাসরি অভিযোগ গ্রহণের একটি হটলাইন খোলা হবে। সার্বিক অর্থে ভূমি নিয়ে কোন অভিযোগ আমরা চাই না। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। আগামি পাঁচ বছরে বিপ্লব ঘটিয়ে এর পরিবর্তন আনা হবে বললেন ভূমি মন্ত্রী। আজ বিকালে সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১১৬তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলীমুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অফিধদপ্তরের পরিচালক ফজলুর রহমান বক্তব্য রাখেন। প্রশিক্ষণে বিসিএস প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডারের ৫৮ জন কর্মকর্তা অংশ নেয়। প্রশিক্ষণার্থীরা ৪৫দিন ব্যাপী তাবুতে থেকে হাতে কলমে এ প্রশিক্ষণ নিবেন। ভূমি ব্যবস্থাপনা পরিচালনায় সবচেয়ে উল্লেখযোগ্য প্রশিক্ষণ এটি। ভূমি মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, মানুষের আস্থা ও বিশ^াস থেকেই জনগণের ম্যান্ডেট নিয়ে জননেত্রী শেখ হাসিনা পর পর তিনবারের মতো প্রধান মন্ত্রী হয়েছেন। সাধারণ মানুষের ভোগান্তি দুর করার জন্যই জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। ৭০-৮০ ভাগ মামলা হয় ভূমি নিয়ে। মানুষ চায় ভূমির জটিলতা থেকে বের হয়ে আসতে। কোথায় কি সমস্যা রয়েছে তা আমরা খুঁজে দেখবো এবং সমস্যাগুলোর সমাধানও খুঁজে দেখবো। ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশন করতে ইতোমধ্যে পাইলট প্রকল্প গ্রহণ করেছি। এর মেরিট, ডিমেরিট দেখে আমরা ভূমির জটিলতা দুর করবো। মন্ত্রী আরও বলেন, একটি দেশের জিডিপি গ্রোথ এর উপর নির্ভর করে দেশের উন্নয়ন। আগামি কয়েক বছরের মধ্যে আমরা ডাবল ডিজিট গ্রোথে পৌঁছাতে চাই। বর্তমানে সাসটেইনেবল জিডিপি গ্রোথ ৮ এর মধ্যে রাখার চেষ্টা করছি। মন্ত্রী বলেন, ভূমির উন্নয়ন কর থেকে রাজস্ব বাড়ানোর কৌশল খুঁজে বের করছি আমরা। তবে জনসাধারণের উপর যাতে কোন প্রভাব না পড়ে সেদিকে আমাদের বিশেষ খেয়াল থাকবে। দেশের জনগণের মনে শান্তির সুবাতাশ বইতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক থাকার পরামর্শ দেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat