ব্রেকিং নিউজ :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০১-২০
  • ২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিজার্ভ চুরির টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংক চলতি মাসেই নিউইর্য়কের আদালতে মামলা করবে : অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক:–যুক্তরাষ্ট্রের রির্জাভ ব্যাংকে রাখা বাংলাদেশের চুরি হওয়া রিজার্ভের টাকা উদ্ধারে চলতি মাসেই নিউইয়র্কের আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলামও উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। এ মাসের ভেতরেই মামলা হবে। এই মামলা দেখভালের জন্য বাংলাদেশের একজন আইনজীবী রয়েছেন। ঠিক তেমনিভাবে আমেরিকায়ও একজন আইনজীবী আছেন। তারা যৌথভাবে সময় নির্ধারণ করে এ মামলা দায়ের করবেন।’ মন্ত্রী বলেন, কতজনকে আসামি করব, কতজনকে বাদী করব এগুলো দু’দেশের আইনজীবীরা বসে ঠিক করবেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়। এই অর্থের মধ্যে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে ৮১ মিলিয়ন ডলার ট্রান্সফার হয়। শ্রীলংকায় যাওয়া ২০ মিলিয়ন ডলার ভুল তথ্যজনিত কারণে ফেরত আসে। ফিলিপাইন থেকে ১৫ মিলিয়ন ডলার ফেরত পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat