ব্রেকিং নিউজ :
শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ
  • প্রকাশিত : ২০১৯-০১-২৩
  • ২৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ২০২৪ সালে ১০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করা সম্ভব। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং দেশের মোট রপ্তানির ৮১ দশমিক ২৩ শতাংশ আসে তৈরি পোশাক থেকে। ২০২১ সালে তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, এ খাতের রপ্তানি বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী আজ ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজক সংস্থা সেমস গ্লোবাল এবং চায়নার সাব-কাউন্সিল অভ্ টেক্সটাইল ইন্ডাস্ট্র্রি (টেক্স) এর যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী ‘১৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এন্ড ফেব্রিক শো-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। পাকিস্তান থেকে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে আছে এবং ভারত থেকেও কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে। দেশের এগিয়ে যাবার জন্য সকল ক্ষেত্রে কাজ চলছে। উল্লেখ্য, মেলায় ২২টি দেশের ৩৭০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। সেমস্ গ্লোবালের কর্ণধার মিজ মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র সাবেক প্রেসিডেন্ট মোঃ আতিকুল ইসলাম, বিকেএমইএ’র ফাস্ট ভাইস-প্রেসিডেন্ট মনসুর আহমেদ এবং চায়নার সাব-কাউন্সিল অভ্ টেক্সটাইল ইন্ডাস্ট্র্রি (টেক্স) এর পরিচালক সেন জেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat