ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-২৭
  • ২৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিউজ ডেস্ক:– জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। শিনজো আবে এক অভিনন্দন বার্তায় বলেন, জাপানের সরকার ও জনগণের পক্ষে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) ঊষ্ণ অভিবাদন জানাই। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে শেখ হাসিনা গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর নেতৃত্ব অব্যাহত রাখবেন এবং জাপান তাঁর সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে। জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সার্বিক অংশিদারিত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের চমকপ্রদ উন্নয়নে আমি খুবই আনন্দিত। আমি শেখ হাসিনার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে সামনের দিনগুলোর দিকে তাকিয়ে আছি। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে অকৃত্রিম অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা এবং অভিন্ন স্বার্থে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবো। এ সঙ্গে আমরা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, উগ্রবাদ প্রতিরোধ, মানবাধিকারের উন্নয়ন ও রোহিঙ্গা সংকট সমাধানের প্রয়াস অব্যাহত রাখবো। বসনিয়া ও হারজেগোভিনার মন্ত্রী পরিষদের চেয়ারম্যান ড. ডেনিস ভিজডিকও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস- বসনিয়া ও হারজেগোভিনা এবং বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের জনগণ ও নাগরিকদের স্বার্থে ভবিষ্যতে আরো জোরদার ও গভীর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat