ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-২৭
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য নতুন সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখবে
নিউজ ডেস্ক:– যুক্তরাজ্য নতুন সরকারের সঙ্গে গঠনমূলক দৃঢ় সম্পর্ক বজায় রাখবে এবং ২০২১ সালের মধ্যে উন্নত মধ্যম আয়ের ও ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোনে এবিষয়ে নিশ্চিত করেন। তিনি ড. মোমেনকে অভিনন্দন জানিয়ে দু’দেশের মধ্যেকার সম্পর্ক আরো জোরদার করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের নারী ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য ভূমিকার প্রশংসা করেন। ব্রিটিশ হাই কমিশনার রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ও বি্িরটশ সরকার ও জনগণ এই সমস্যা সমাধানে বাংলাদেশকে বিদ্যমান সার্বিক সহায়তা বাড়ানো হবে বলে নিশ্চিত করেন। অ্যালিসন বলেন, ব্রিটিশ বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে অবকাঠামো খাতে বিনিয়োগ করতে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তা বাড়ানোর জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গাদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে কাজ করার জন্য ব্রিটিশ হাই কমিশনারের প্রতি আহ্বান জানান। মোমেন যুক্তরাজ্যের প্রতি বিদ্যমান সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat