ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-২৮
  • ২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিপিএল ষষ্ঠ আসরে ঢাকার বিপক্ষে রংপুরের আট উইকেটে সহজ জয়
স্পোর্ট ডেস্ক:-বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ৩৪ তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে আট উইকেটে হারালো রংপুর রাইডার্স। চট্টগ্রাম পর্বের দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। ব্যাটিংয়ে নেমে বির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ঢাকার সংগ্রহ ১৮৬ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে আট উইকেট হাতে রেখেই রংপুর পৌঁছায় জয়ের বন্দরে। টসে জিতে ঢাকার পক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার হজরতউল্লাহ জাজাই করেন ১৭ রান এবং আরেক ওপেনার সুনীল নারাইন করেন ২৮ রান। তিন নম্বরে মাঠে আসা রনি তালুকদার ফেরেন ৫২ রানে। অধিনায়ক সাকিব দিদায় নেন ২৫ রানে। এরপর আন্দ্রে রাসেল করেন ১৪ রান। শুভাগত হোম ১ রানে ফিরে যাম। ইনিংসের শেষের দিকে কাইরন পোলার্ড ৩৭ ও নুরুল হাসান সোহান ৩ রান করে অপরাজিত থাকেন। বল হাতে রংপুর অধিনায়ক মাশরাফি তুলে নেন একটি উইকেট। ফরহাদ রেজা তুলে নেন দুটি উইকেট। এছাড়াও নাজমুল অপু, শহিদুল ইসলাম ও শফিউল ইসলাম একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ক্রিস গেইল ১ রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার এলেক্স হেলস ধরে রাখেন দলের হাল। তিন নম্বরে নামা রিলে রুশোও ফিরেন ০ রানে। এরপর নামা এবি ডি ভেলিয়ারর্স জুটি গড়েন হেলসের সঙ্গে। এই জুটিতেই রংপুর পৌঁছায় জয়ের বন্দরে। ডি ভেলিয়ারর্স ৫০ বলে ১০০ এবং হেলস ৫১ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই দুই ক্রিকেটার। এতে করে হাতে আট উইকেট রেখেই ম্যাচ জিতে রংপুর।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat