ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-২৯
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নকে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দেয় : রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক:– রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ সব সময়ই মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার মাদাম নূর আশিকিন বিনতি মোহদ তাইব আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, বৈঠকে মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার এবং এই সম্পর্ক পর্যায়ক্রমে সম্প্রসারিত হচ্ছে। মালয়েশিয়াকে বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং চামড়াসহ বিশ্বমানের বিভিন্ন বাংলাদেশী সামগ্রী আমদানি বৃদ্ধির লক্ষ্যে আরও উদ্যোগ নেয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহবান জানান। রাষ্ট্রপতি আগামি দিনগুলোতে বন্ধুপ্রতিম দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্ভাবনা কাজে লাগানোর উপর গূরুত্বারোপ করেন। তিনি অবকাঠামো এবং খনিজসম্পদ খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রতিও গুরুত্বারোপ করেন। বাংলাদেশে সাফল্যের সঙ্গে তার দায়িত্ব পালন করায় বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এদেশে তার (হাইকমিশনার) দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী হাইকমিশনার আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যে বিভিন্ন খাতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat