ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-০১
  • ২৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ রাতে ঢাকা পৌঁছেছেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রিভা গাঙ্গুলী দাস
নিউজ ডেস্ক:-বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শ্রীমতী রিভা গাঙ্গুলী দাস আজ রাতে ঢাকা পৌঁছেছেন। ঢাকায় আসার পূর্বে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) মহানির্দেশক ছিলেন। পেশাদার কূটনীতিক শ্রীমতী রিভা গাঙ্গুলী দাস ১৯৮৬ সালে ভারতীয় পররাষ্ট্র সেবায় যোগ দেন। তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পররাষ্ট্র সেবায় যোগ দেওয়ার পূর্বে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্পেন থেকে তার ৩৩ বছরের কূটনৈতিক কর্মজীবন শুরু করেন। এরপর তিনি সদর দপ্তরে বহিঃপ্রচার, নেপাল এবং পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সাংস্কৃতিক শাখার প্রধান ছিলেন। ঢাকা থেকে ফিরে তিনি ভারতের বিদেশ মন্ত্রণালয়ের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য পরিবেশগত সমঝোতায় অংশ নেন। তিনি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ভারতীয় দূতাবাসের উপপ্রধানের দায়িত্বে ছিলেন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি সাংহাইয়ে ভারতীয় কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। চীন থেকে ফিরে তিনি বিদেশ মন্ত্রণালয়ে জনকূটনীতি বিভাগ এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান বিভাগের নেতৃত্ব দেন। তিনি একই সঙ্গে রোমানিয়া, আলবেনিয়া ও মলদোভায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে এবং পরবর্তীতে নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি বাংলা, হিন্দি, ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় পারদর্শী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat